গত ২৮ বছরে ঢাকায় সবুজ কমেছে ৯ শতাংশ: বিআইপি

রাজধানী ঢাকায় কংক্রিটের জঞ্জাল বাড়ছে, সমান তালে কমছে সবুজের পরিমাণ। এতে নগরীতে অস্বাভাবিকভাবে বেড়েছে তাপমাত্রা।

বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দশক আগেও নগর–পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী ঢাকা শহরে পর্যাপ্ত সবুজ এলাকা ও জলাশয় ছিল। কিন্তু সরকারি–বেসরকারি সংস্থাগুলোর স্থাপনা নির্মাণের কারণে উজাড় হয়েছে সবুজ এলাকা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা অনুসারে, ২৮ বছরে ঢাকায় সবুজ এলাকা কমে হয়েছে ৯ শতাংশ। অন্যদিকে দুই দশকে কংক্রিটের আচ্ছাদন বেড়ে হয়েছে ৮২ শতাংশ।

বুধবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারের বিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ঢাকায় তাপদাহ: নগর–পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনার দায় ও করণীয়’ শীর্ষক সংলাপে এসব তথ্য উঠে আসে।

মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। উপস্থাপিত প্রতিবেদনে তিনি বলেন, ঢাকা শহরে সবুজ যেমন কমেছে, ঠিক তেমনি গত দুই দশকে বেড়েছে মাত্রাতিরিক্ত ধূসর এলাকা ও কংক্রিটের পরিমাণ। যা নগর এলাকায় তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে মারাত্মক হারে, বাড়ছে আরবান হিট আইল্যান্ডের প্রভাব।

অনুষ্ঠানে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পুরো পৃথিবীর গড় তাপমাত্রা ১ থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ার কথা বলা হলেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এর কারণ মূলত ঢাকা শহরের আশপাশের প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং নগরায়ণের নামে চালানো ধ্বংসযোগ্য।

সংলাপে নগর এলাকার প্রান্তে সবুজ বেষ্টনী প্রকল্প করার দাবিসহ বিআইপির পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় আরও বক্তব্য দেন পরিকল্পনাবিদ মো. আবু নাইম সোহাগ, পরিকল্পনাবিদ হোসনে আরা, মো. রেদওয়ানুর রহমান প্রমুখ।

Comments