Posts

Showing posts from May, 2024

HEKF- Adolecent Girls Mental Health

Image
We are Promoting special Awarness Programme on Adolecent Girls Mental Health and Well Being. Dr.Nill

HEKF Post-Country Should be Agriculture Based

Image
  DR NIl( Executive Director) Founder and Environmental Specialist HEKF,Bangladesh

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণের আহ্বান পরিবেশ মন্ত্রণালয়ের

Image
  পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণের আহ্বান পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়াও, যত্রতত্র পশু জবাই না করতে এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানি করা পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠু ব্যবস্থাপনা ও অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে করণীয় বিষয়ে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় উল্লেখ করা হয়, কোরবানি করা পশুর রক্ত, হাড়, চামড়া, নাড়িভুঁড়ি, গোবর ইত্যাদি উচ্ছিষ্টাংশের মাধ্যমে যাতে পরিবেশ দূষিত না হয়, সেজন্য গর্তের মধ্যে পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেওয়ার অনুরোধ করা হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ...

আবারও বিষটোপ দিয়ে পাখি শিকার হাকালুকি হাওরে

Image
  আবারও বিষটোপ দিয়ে পাখি শিকার হাকালুকি হাওরে হাকালুকি হাওরের বিলগুলোতে পাখি নিধনে অসাধু শিকারিচক্র তৎপর হয়ে উঠেছে। পাখি নিধনকারীরা যেন অপ্রতিরোধ্য। সম্প্রতি এক রাতে সংঘবদ্ধ শিকারিচক্র মালাম বিলে বিষটোপ দিয়ে শতাধিক অতিথি পাখি নিধন করেছে। পরে স্থানীয় লোকজন উৎসব করে মৃত পাখিগুলো সংগ্রহ করেছে। মৌলভীবাজারের বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের নির্দেশে স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ উঠেছে জলমহালের ইজাদার নিয়োজিত পাহারাদার, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের গার্ড ও স্থানীয় ভিসিজি (গ্রাম সংরক্ষক দল) সদস্যদের উৎকোচ দিয়ে অসাধু শিকারিরা বিলে বিষটোপ ও ফাঁদ পেতে দেশীয় ও পরিযায়ী পাখি নিধন করছে। এতে হাওরে প্রতিবছর পরিযায়ী পাখির আগমন কমেছে। জানা গেছে, এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি হাকালুকি হাওরে প্রতি শীতের শুরুতে শীতপ্রধান নানা দেশের পাখি আসতে থাকে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হাওরের জলাশয়গুলো (বিল) এসব অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে উঠে। এবার হাওরে তেমন পাখির দেখা মিলেনি। যে কয়টি বিলে কিছু পাখির আগমণ ঘটেছে সেখানেও হানা দিচ্ছেন অসাধু শিকারিরা। দুই সপ্তাহ আগে হাওরে...
Image
  জলবায়ু পরিবর্তনের ফলে ঝাঁকুনি বাড়ছে উড়ন্ত বিমানের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে চরম ঝাঁকুনির মধ্যে পড়ে। গত মঙ্গলবারের এ ঘটনায় এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুও হয়। আহত হন প্রায় ৩০ যাত্রী। বাণিজ্যিক ফ্লাইটে সচরাচর এ ধরনের ঝাঁকুনির ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে গবেষণা চলছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের ঝুঁকি বাড়াতে পারে। ওই ফ্লাইটে যা ঘটেছিল, তাতে জলবায়ু পরিবর্তনের ভূমিকা ছিল কিনা, তা জানতে প্রথমেই বুঝতে হবে, ঝাঁকুনিটি আসলে কোন ধরনের ছিল এবং তা কতটা অনুভূত হয়েছে। মাঝ আকাশে বিমানের এই ধরনের ঝাঁকুনিকে সহজভাবে বায়ুর অনিয়মিত চলাচল হিসেবে বর্ণনা করা যেতে পারে, যা বায়ুপ্রবাহের স্রোত সৃষ্টি করে। যখন এ স্রোত সমতলের সঙ্গে মিথস্ক্রিয়া করে, তখন বিমানটি রোল, পিচ বা হঠাৎ একটি নির্দিষ্ট স্তরের উচ্চতায় নেমে যেতে পারে। মাঝ আকাশে বিমানে ঝাঁকুনি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। পাহাড়ের ওপর দিয়ে প্রবাহিত বাতাস থেকে মেঘ ও বৈরী আবহাওয়ার জন্যও এমনটি হতে পারে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটের ক্ষেত্রে কোনটি হয়েছে, তা এখনও সঠিক...

পেঙ্গুইন রক্ষায় দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে সানকোবের মামলা

Image
  পেঙ্গুইন রক্ষায় দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে সানকোবের মামলা বিলুপ্ত প্রজাতির পেঙ্গুইন বাঁচাতে বার্ডলাইফ সাউথ আফ্রিকা ও সাউদার্ন আফ্রিকান ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অব কোস্টাল বার্ডস (সানকোব) দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে মামলা করেছে। সরকার বিপন্ন প্রজাতির পেঙ্গুইন রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এ মামলা করেছে তারা। দেশটিতে এ ধরনের মামলা এই প্রথম। জলবায়ু পরিবর্তনসহ খাবারের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রাণী। এই তালিকায় আফ্রিকান পেঙ্গুইনের নামও রয়েছে। জলবায়ুবিজ্ঞানীদের তথ্যমতে, খাবারের অভাবে পেঙ্গুইনের এই প্রজাতির সংখ্যা প্রতিবছর প্রায় ৮ শতাংশ হারে কমে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বেটিস উপসাগরের পাথুরে তীরের চারপাশে বর্তমানে আনুমানিক ৮ হাজার ৭৫০ জোড়া পেঙ্গুইন রয়েছে। এসব পেঙ্গুইন রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে যেতে পারে। বার্ডলাইফ সাউথ আফ্রিকার সামুদ্রিক পাখি সংরক্ষণকারী ও বিজ্ঞানী অ্যালিস্টার ম্যাকিনেস জানিয়েছেন, আফ্রিকান পেঙ্গুইনগুলোর বেশির ভাগই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়। ফলে খাবারের অভাবে পেঙ্গুইন ঝুঁকির মুখে পড়েছে। কিছু এলাকায় মাছ ধর...

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণের আহ্বান পরিবেশ মন্ত্রণালয়ের

Image
  পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণের আহ্বান পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়াও, যত্রতত্র পশু জবাই না করতে এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানি করা পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠু ব্যবস্থাপনা ও অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে করণীয় বিষয়ে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় উল্লেখ করা হয়, কোরবানি করা পশুর রক্ত, হাড়, চামড়া, নাড়িভুঁড়ি, গোবর ইত্যাদি উচ্ছিষ্টাংশের মাধ্যমে যাতে পরিবেশ দূষিত না হয়, সেজন্য গর্তের মধ্যে পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেওয়ার অনুরোধ করা হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ...

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তার জন্য উন্নত বিশ্বের নেতাদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Image
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহায়তার জন্য উন্নত বিশ্বের নেতাদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর দুর্যোগ ঝুঁকি কমাতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য উন্নত বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কার্বন নিঃসরণের জন্য মূলত উন্নত দেশগুলোই দায়ী। তাই বৈশ্বিক পরিবেশ রক্ষায় তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে ‘পলিসি ফ্রেমওয়ার্ক ফর ইনাব্লিং’ ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি পেশাজীবী ও গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি জ্বালানি নীতি আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পৃথিবীর গড় কার্বন নিঃসরণ ৬ দশমিক ৭৯ মেট্রিক টন। আর ...

HEKF -A Humantarian Organization

Image
 

HEKF Activites....Disaster Risk Preparedness

Image
 

Rampal Power Plant Inspection in at Sundarban-With Channel Asia

Image
HEKF Team Work.  

Women Empowerment(HEKF)-Training Session

Image
 

About Habitable Earth Kollayan Foundation(HEKF)

Image
  At Habitable Earth,   We believe in Change: We work for Future.      Bangladesh is one of the most vulnerable countries in the world to tropical cyclones and      flooding.  Habitable Earth  is committed to helping communities prepare, adapt to the effects of natural. ​     Disasters, recover from climatic shocks, and mitigate against ongoing risks. Based in Southwest Bangladesh,  Habitable Earth  works  to protect natural resources and biodiversity, assist people in environmentally and socially vulnerable areas and bring  together local communities and government bodies under a common goal.  Since 2012,  Habitable Earth   has been working with communities, guided by the principles of climate change, gender justice, education, research and sensitive use of technology. Habitable Earth really great full and thankful to all of them for their nice support and cordial wor...

দেশীয় জলচর আর শহুরে পাখি কমে যাচ্ছে, কিন্তু কেন?

Image
  এখন আর আগের মতো পাখির ডাকে অনেকের ঘুম ভাঙে না। ডালে ডালে শোনা যায় না ময়না টিয়ার গান। শাপলা শালুকের পাতায় চড়ে খুনসুটিও কমেছে বক মাছরাঙ্গা কিংবা পানকৌড়ির। দেশ থেকে কী তাহলে পাখি কমে যাচ্ছে? এমন প্রশ্নে বিস্ময়কর তথ্য দিচ্ছে পাখি গবেষক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, গত ৩০ বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ভয়ঙ্করভাবে কমছে পাখির সংখ্যা। গত দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের পাখি জরিপ ও গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ইনাম আল হক। পাখি গণনার কিছু পরিসংখ্যান তুলে ধরে বিবিসি বাংলাকে তিনি বলেন, “৩০ বছরে পাখি কীভাবে কমেছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। ৩০ বছর আগে যেখানে একটি হাওর এলাকায় আমরা ৬ লাখ পাখি পেয়েছিলাম। এ বছর একই সময় সেখানে গুনে পেয়েছি মাত্র এক লাখ পাখি।” তিনি বলছেন, এটা শুধু একটা হাওর বা নির্দিষ্ট এলাকার চিত্র না। দেশের এমনও অনেক জলাশয় রয়েছে যেখানে একসময় লক্ষাধিক পাখি দেখা যেতো, এখন সেখানে মাত্র ৪০-৫০টি পাখি পাওয়া যাচ্ছে। গবেষক ও পাখি বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমছে এশিয়া মহাদেশে। এশিয়ার মধ্যে পাখি কমছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। আর এর মধ্যেই এই হার সবচেয়ে বেশি বাংলাদেশে। জলজ ...

পরিবেশ রক্ষায় সচেতনতার লক্ষ্যে দেশে দেশে ঘুরছেন গ্রেগরি

Image
পরিবেশ রক্ষায় সচেতনতার লক্ষ্যে দেশে দেশে ঘুরছেন গ্রেগরি সোলার নিয়ে সচেতনতা বাড়াতে বাইসাইকেল চালিয়ে ৩২ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন বেলজিয়ামের নাগরিক গ্রেগরি লিইউলি। ৪৮ বছরের বেলজিয়ামের নাগরিক গ্রেগরি লিইউলি। পরিবেশ রক্ষায় সচেতনতার লক্ষ্যে বাঁশের তৈরি একটি বাইক নিয়ে চষে বেড়াচ্ছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বাইকটিতে রয়েছে সোলার সিস্টেম, যা বাইকটিকে মোটরবাইকে রূপান্তরিত করেছে। ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে টেলিভিশন সাংবাদিকতায় মাস্টার্স শেষ করে বর্তমানে বেলজিয়ামের একটি স্কুলে তথ্য প্রযুক্তি বিষয়ের শিক্ষকতা করছেন তিনি। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সোলার প্যানেল ব্যবহারে মানুষকে উৎসাহী করতে ২৭ দেশে ৩২ হাজার কিলোমিটার বাইক চালিয়ে তিনি বর্তমানে মৌলভীবাজারে অবস্থান করছেন। ৩/৪ দিন মৌলভীবাজারে থেকে আগামী ৫ মে বাংলাদেশ ছেড়ে চলে যাবেন ভুটান। তবে সেখানে যাওয়ার আগে তার বিশেষ বাইকটি জাহাজে করে বেলজিয়ামে পাঠিয়ে দেবেন তিনি। গত ১ মে বিকেলে মৌলভীবাজার সার্কিট হাউজ এলাকায় গ্রেগরির সঙ্গে আলাপ হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিনিধির। সেখানে তিনি তার ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেন। তিনি বলেন, বিশ্বব্যা...