বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটির বিষয়ে যা জানা যাচ্ছে
দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি আজকের মধ্যেই সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, শুক্রবার সকালের মধ্যে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। পরে আরো শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, যদি এটি গভীর নিম্নচাপে রূপ নেয় এবং আরো শক্তি অর্জন করে ২৪শে মে রাতে বা ২৫শে মে সকালের দিকে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
তবে যেহেতু প্রতি মুহূর্তেই এর গতিপথ পরিবর্তিত হচ্ছে তাই কোথায় এটি আঘাত হানতে পারে সেটি সুস্পষ্টভাবে এখনই বলা যাবে না।
এর আগে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেন, “লঘুচাপটি ২৩শে মে রাতে বা ২৪শে মের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ২৪শে মে রাতে বা ২৫শে মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে”।

Comments
Post a Comment