কাঁচের ভবনের কারণে দাবদাহ বাড়ছে?

 




বাংলাদেশের গত এপ্রিলে টানা তাপদাহের পর এ মাসের শুরুতে হওয়া বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে আসে। তবে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আলোচনায় ‘গরম বাড়ার কারণগুলো’।

বিশেষ করে রাজধানী ঢাকায় গরম বাড়ার কারণ হিসেবে জলাভূমি ও গাছপালা কমে যাওয়া ছাড়াও উঠে আসছে ‘কাঁচের ভবনের’ আধিক্যের বিষয়টি।

অনেকেই বলছেন, নগরীতে পরিকল্পনাহীনভাবে কাঁচ দিয়ে নির্মিত ভবনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে গরম।

নগর পরিকল্পনাবিদদের মতে, আধুনিক ভবনগুলোর ক্রমবর্ধমান শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা শহরে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। একইসঙ্গে কাঁচ দিয়ে নির্মিত ভবনে ‘শেডিং’ ব্যবস্থা না থাকাকেও তাপমাত্রা বাড়ার জন্য দায়ী করছেন তারা।

Comments